NTC স্কলারশিপ - প্রশ্নকাঠামো ও বিস্তারিত মানবণ্টন (ডাইনামিক)
📌 বিশেষ নোটিশ: প্রাথমিক রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পরপরই আপনাদের নিজস্ব বোর্ড (যেমন: বেফাক, ইত্তেহাদ বা চট্টগ্রাম বোর্ড, তানজীমুল মাদারিস বা অন্যান্য নিজস্ব নেসাব) ও সিলেবাসের ওপর ভিত্তি করে একটি পূর্ণাঙ্গ 'সাজেশন শিট' প্রদান করা হবে। কওমি, নুরানি বা ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্র হুবহু তাদের সেই পরিচিত বোর্ডের চূড়ান্ত পরীক্ষার প্রশ্নের আদলেই প্রণয়ন করা হবে। তাই নতুন মানবণ্টন বা প্রশ্নের ধরন নিয়ে দুশ্চিন্তা না করে, নিশ্চিন্তে প্রাথমিক রেজিস্ট্রেশন করুন।
📌 বিশেষ নোট (প্লে ও নার্সারি): স্কুল মাধ্যম থেকে অংশগ্রহণকারী প্লে ও নার্সারি শ্রেণির শিক্ষার্থীদের 'আরবি' পরীক্ষা হবে না। এর পরিবর্তে তাদের 'সাধারণ জ্ঞান (৫০ নম্বর)' পরীক্ষা অনুষ্ঠিত হবে। (নিচে মানবণ্টন ও নমুনা প্রশ্ন দেওয়া হলো)